ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৩:২৮ পিএম


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার (৩০ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকবৃন্দ সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এছাড়া, ভূমিকম্প ও আফটার শকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোর কাঠামোগত ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে গত ২৩ নভেম্বর থেকে ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়।

২২ নভেম্বর রাত ৯টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission